1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

রায়পুরায় যুবদল নেতাকে জড়িয়ে অপপ্রচার, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন

Reporter Name
  • প্রকাশিতঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ৫২০ বার
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (0.4666667, 0.4666667); ?modeInfo: ; ?sceneMode: Auto; ?cct_value: 0; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.4666667, 0.4666667); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় যুবদল নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও অপপ্রচারসহ বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মোশারফ হোসেন সাগর ও তার অনুসারীরা।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা সাগর বলেন, দীর্ঘ ১৭ বছর চাঁনপুর ইউনিয়নের চেয়ারম্যান মোমেন সরকার ক্ষমতায় থেকে তার লোকজন দিয়ে এলাকায় জোরজবরদস্তি করে সাধারণ মানুষের জায়গা জমি দখল করে রেখেছে। চেয়ারম্যানের অনুসারীরা এলাকায় মাদকের আখড়া গড়ে তুলেছে। সে সীমানা জটিলতার বাহানা দেখিয়ে টানা এক যুগের বেশি সময় যাবত ক্ষমতায় রয়েছে। চেয়ারম্যান বাড়ির লোকেরা এলাকায় চুরি, ছিনতাই সহ অবৈধভাবে বালু উত্তোলনের মতো ঘটনায় জড়িত থাকে। দখলকৃত জমি উদ্ধার সহ এসব বিষয়ের প্রতিবাদ করায় চেয়ারম্যান তার লোকজন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছে যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। সংবাদ সম্মেলনের শেষে তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের নিকট বিচার দাবী করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, লিয়াকত আলী, সানাউল্লাহ, শামসু মিয়া, মৌলা মিয়া সহ আরও অনেকে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT