1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীকে হত্যায় জড়িতদের বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৩ মে, ২০২৫
  • ৩১৭ বার

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের আলীনগরে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় এক ইউপি সদস্যসহ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

শনিবার (৩ মে) বিকেলে রায়পুরা চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মানববন্ধনে নিহতের স্বজন ও সহপাঠিরা হত্যাকারীদের বিচার দাবীতে বিভিন্ন স্লোগান দেন।

নিহত রাজন শিকদার আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এর আগে শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়। এ ঘটনায় অভিযোগ উঠেছে ইউপি সদস্য আশরাফুল ইসলাম, আজিজুল ইসলাম, রায়হান আলম, জাহাঙ্গীর মিয়া ও কাউসার সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

জানা গেছে, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT