1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ইউনাইটেড নারসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু

মনোহরদীতে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাড়িতে আগুন দিলো ছেলে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৬১৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সাথে ঝগড়া করে নিজ বাড়িতে আগুন দিয়েছে ছেলে। রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের লেবুতলা গ্রামের মো: কামাল মিয়ার ছেলে জুনায়েত (১৪) এই ঘটনা ঘটায়। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, লেবুতলা গ্রামের কামাল মিয়ার স্ত্রী ৩ বছর ধরে প্রবাসে থাকেন আর ছেলে জুনায়েত বাবার সাথে বসবাস করেন। এদিকে স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে জুনায়েত। পুরাতন একটি মোটরসাইকেল দিয়ে এলাকায় ঘুরাঘুরি করে সে। তারপরও নতুন একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য তার বাবাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল জুনায়েত। কিন্তু তার বাবা নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ার কারণে এ নিয়ে গতকাল সকালে বাবার সাথে বাকবিতন্ডে জড়ায় সে।

এ ঘটনার জেরে দুপুরে বাড়িতে থাকা পোল্ট্রি খামারের সামনে আগুন দেয় সে। প্রতিবেশি রবি মাস্টার আগুন দেওয়ার ঘটনা দেখে চিৎকার দিলে জুনায়েত পালিয়ে যায়। পরে স্থানীয়রা সাথে সাথেই আগুন নিভিয়ে ফেলেন।

এঘটনার পর সারাদিন আর বাড়ি ফিরেনি জুনায়েত। পরে সন্ধ্যা ৭টার দিকে ফাঁকা বাড়ি পেয়ে পুনরায় পোল্ট্রি খামারে আগুন দেয় জুনায়েত। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিভাতে স্বক্ষম হয় তারা। তবে ততক্ষনে পোল্ট্রি খামার, পাশে থাকা রান্নঘরসহ বসতঘরের একাংশ ভস্মীভূত হয়

কামাল মিয়া জানান, আমার ছেলে জুনায়েত এলাকার কিছু উচ্ছৃঙ্খল ছেলেদের সাথে চলাফেরা করলেও মাদকাসক্ত ছিলনা। আগুনে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন কামাল হোসেন।

মনোহরদী থানার এসআই মেহেদী হাসান জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

সাইফুর নিশাদ / নরসিংদীর কন্ঠস্বর

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT