1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী নার্সিং কলেজ চালুর জোর দাবি জানালেন শিক্ষানুরাগীরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৫৪৬ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : ঢাকার অতি সন্নিকটে মাত্র ৪৫ কিলোমিটার দূরত্বে নরসিংদী জেলা। শিক্ষায় দেশের রোল মডেল হিসেবে পরিচিত হলেও চিকিৎসা সেবা ও চিকিৎসা শিক্ষার দিক থেকে এখনো পিছিয়ে। শিল্পখ্যাত নরসিংদী জেলায় স্থানীয় মানুষ ছাড়াও আশে পাশের জেলা গুলোর হাজার হাজার মানুষের বসবাস এখানে। চিকিৎসা খাতে এই বিশাল জনগোষ্ঠীর জন্য রয়েছে মাত্র দুইটি সরকারি হাসপাতাল। একটি জেলা হাসপাতাল অন্যটি সদর হাসপাতাল নামে অভিহিত।

জানা যায়, ২০১৯ সালে প্রায় ২০ কোটি টাকা ব্যয় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাসাইলে নির্মিত হয়েছে জেলার একমাত্র সরকারি নার্সিং কলেজ। নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও এখন পযর্ন্ত প্রতিষ্ঠাটির দৃশ‍্যমান কাজ দেখা যাচ্ছেনা। কলেজটি ফ‍্যাসিষ্ট সরকারের কিছু অপরিচ্ছন্ন কর্মকর্তা- কর্মচারীদের জন‍্য চালু করা যায়নি বলে চাউর আছে জেলা জুড়ে। দীর্ঘদিন আগে ভবনের কাজ সম্পন্ন হলেও কোন কারণ ছাড়াই বিলম্বিত হচ্ছে কলেজটি চালুকরণ প্রক্রিয়া। সঠিক সময়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালু না হওয়ায় বঞ্চিত হচ্ছেন চিকিৎসা সেবার শিক্ষার্থীরা। জরুরি ভিত্তিতে নার্সিং টিচার পদায়ন করে কলেজটি চালু করার জোর দাবী জানান স্থানীয় শিক্ষানুরাগীরা।

নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ মো. আমিরুল হক শামীম বলেন, নার্সিং কলেজটি উদ্বোধন হলে ঢাকার পরিবর্তে নরসিংদীতেই পাওয়া যাবে উন্নত স্বাস্থ্য সেবা। চিকিৎসা ক্ষেত্রে এবং দক্ষ নার্স তৈরীতে এক যুগান্তকারীর উন্নতি হবে। ইনশাআল্লাহ আশা করি দ্রুত সময়ের মধ্যে জনবল ও বাকি সমস্যার সমাধান করে কলেজটির কার্যক্রম শুরু করা হবে। কলেজটি নরসিংদীবাসীর জন্য স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন স্থানীয় শিক্ষানুরাগীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT