1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ বা দলীয় করণ করার সুযোগ নেই: খোকন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩৭৩ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, যে জাতি যত বেশি শিক্ষত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার কোন বিকল্প নেই। কিন্তু বিগত ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয় করণ করা হয়েছে। সার্বজনিন শিক্ষা ব্যাবস্থা করা হয়নি। সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গুলোকে দখল করে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, বিগত সরকার শিক্ষার মান উন্নয়ন করেনি। শুধু পাশের হার বাড়িয়েছে। আর পাশের হার বাড়িয়ে তারা বুঝাতে চেয়েছে তাদের আমলে শিক্ষার মান উন্নত হয়েছে। কিন্তু বাস্তবে শিক্ষার গুনগত মান বাড়েনি।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী শিশু একাডেমীতে আয়োজিত বিশববিদ্যালয় পরিক্রামা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুগ্ম-মহাসচিব খোকন আরো বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি দলীয় করন না করে মেধা ও যোগ্যতার ভিত্তিত্বে নিযোগ দেওয়া হয়। তাহলে প্রকৃত শিক্ষা দিতে পারবে। অতএব শিক্ষার ক্ষেত্রে কোন প্রকার কম্প্রমাইজ করার সুযোগ নেই। দলীয় করণ করার সুযোগ নেই।

বিশ্ববিদ্যালয় পরিক্রামা এর প্রধান সম্পাদক হারুন আর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা।

এসময় আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম আজাদ, শহীদ আসাদ কলেজিয়েট এন্ড গাল্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হারিজ রিকাবদার, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান, ওয়াল্ড ইউনিভার্সি অব বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক কাজি হাসান রবিন, মাধকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: সামসুল আলম, ইঞ্জিনিয়ার মো: আবেদুর রহমান প্রমূখ।অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রধান করা হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT