1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

মারা গেলেন নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৫৭৬ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর প্রবীণ সাংবাদিক আবু তাহের (৭৬) দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষে চলে গেলেন অনন্ত পথের যাত্রী হয়ে। আজ শনিবার (১৯ এপ্রিল) ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য জানান, মরহুমের ছেলে নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শাহাদাৎ হোসেন রাজু।

মৃত্যূকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতী-নাতনী সহ অসংখ গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর চিনিশপুর ঈদগাহ ময়দানে উনার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গাবতলী কবরস্থানে দাফন করা হবে।

তিনি, দীর্ঘদিন যাবত জাতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে গেছেন। পাশাপাশি ইংরেজি জাতীয় দৈনিক দ্যা নিউজ টুডে প্রত্রিকার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া নরসিংদী প্রেসক্লাবের নিয়মিত সদস্য ছিলেন এবং তিনি দুইবার আহবায়কের দায়িত্ব পালন করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT