1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

শিবপুরে প্রয়াত বিএনপি নেতা এ্যাড. সানাউল্লাহ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৯৬ বার
Oplus_131072

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে কেন্দ্রীয় বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের আয়োজনে কারারচর খাসমহল এলাকায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী।

এ্যাডভোকোট সানাউল্লাহ মিয়া স্মৃতি সংসদের সভাপতি মো. শওকত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদল সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহেদুজ্জামান শাহেদ, পুটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফুল হাসান, উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন মোল্লা, ইঞ্জি. রাশিদুল কবির স্বপন, জহিরুল হ শাহীন মোল্লা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবুল মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাকিল খন্দকার।

রাতুল নাঈমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলে প্রচার সম্পাদক মশিউর রহমান বশির, হানিফ মাহমুদ, মইনুল ইসলামসহ পুটিয়া ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT