1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

শিবপুরে ধর্ষকের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিলেন বিক্ষুব্ধ জনতা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নারায়ণ চন্দ্র পালকে কুমিল্লা থেকে আটক করে র‍্যাব-১১। আটকের খবর পাওয়ার পর এদিকে অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ স্থানীয় জনতা।

এর আগে গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া গ্রামে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠে কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পাল (৫০) এর বিরুদ্ধে। পরে বুধবার ( ৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণ এর ভাই নেপালের ঘর, যারা আগুন দিয়েছে তারা বুঝতে পারে নাই কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT