1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মানবতার আলো সংগঠনের উপদেষ্টা পরিষদ ও পরিচালনা কমিটি গঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ

নরসিংদীতে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেলওয়ের জমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ভূ–সম্পত্তি বিভাগ। বুধবার (৯ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশনের পাশের বটতলায় এ অভিযান চালানো হয়। এসময় বেকু মেশিন দিয়ে রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান পাঠ ও স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহামুদ।

বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে রেলওয়ের জায়গা দখল করে বেশ কিছু দোকানপাট ও স্থাপনা গড়ে তোলা হয়। আজ সকাল ১১ টা থেকে অবৈধ স্থাপনা গুলোতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (অর্পিত সম্পত্তি এবং জে, এম শাখা) রাজীব দাস, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্য বৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT