1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইউনাইটেড নরসিংদী অ্যালায়েন্সের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু

শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪৩৩ বার

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের কুমরাদী এলাকায় ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের পাশে বাছেদ মুন্সির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুমরাদী এলাকায় বাছেদ মুন্সির জমিতে ভেকু দিয়ে পুকুর খননের সময় মাটির নিচ থেকে একটি অর্ধগলিত মরদেহ বের হয়ে আসে। বিষয়টি ভেকু চালক শামীম শেখ আশেপাশের লোকজনকে জানায়। খবর পেয়ে দুপুরে অজ্ঞাত নারীর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় শিবপুর মডেল থানার পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হান্নান বলেন, সকাল এগারোটার দিকে আমি জানতে পারি কুমরাদী এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একজনের মরদেহ বের হয়ে আসে। ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দিলে দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান বলেন, ভেকু দিয়ে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ বের হয়ে আসার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT