1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

শিবপুরে বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে ছাত্র নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৪০০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী – লাখপুর সড়কের মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত মোঃ সাকিব মিয়া (১৬) উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়ার মুসা মিয়ার ছেলে। সে লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থী ছিল।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।আহতরা হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়া গ্রামের রেনু লস্করের ছেলে মাসুম লস্কর (২০) ও মানিকদী দড়িপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ সাব্বির হোসেন (২৪)। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাত ভাই মোঃ বাদল মিয়া।

পুলিশ নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, ৬ এপ্রিল রবিবার রাত আটটায় মাসুম লস্কর ও সাকিব মিয়া মোটরসাইকেল নিয়ে ঘুরতে যায়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি চালাচ্ছিল। এরই মধ্যে বেপরোয়া মোটরসাইকেলটি মানিকদী দড়িপাড়া মসজিদের সামনে পথচারী সাব্বিরকে চাপা দিলে হুন্ডারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে হুন্ডারে থাকা দু’জনই ছিটকে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন দৌঁড়ে এসে আহত তিনজনকে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে এসএসসি পরীক্ষার্থী সাকিবকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। আহত অপর দুইজনের অবস্থা জটিল দেখে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT