1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আলোকবালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৮১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এর পক্ষ হতে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শক্রবার দুপুরে নরসিংদী উপজেলার আলোকবালী ইউনিয়নের কাজির কান্দি ঈদগাহ মাঠে ইউনিয়নের প্রায় ৩০০ পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল কাইয়ুম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকবালী ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ আলম চৌধুরী।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলোকবালী ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, নরসিংদী সদর কৃষক দলের সদস্য সচিব রুবেল আহমেদ, আলোকবালী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো: মাসুদ আহমেদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নায়েব আলী, রবিউল্লাহ সায়েম, হাবিবুর রহমান,আব্দুল মতিন মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন কমল মেম্বার, মিজানুর রহমান, আঃ কাদির মিয়া, শিতল মিয়া,ফজিরুল সহ অন্যন্য নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT