1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

হাসিনাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে চাই: সারোয়ার তুষার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৮৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার বলেছেন, শেখ হাসিনাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে চাই। এক্ষেত্রে ইণ্ডিয়ার মুদি সরকারকে আমরা স্পষ্ট করে বলতে চাই – শেখ হাসিনাকে শেল্টার দিয়ে আপনারা বেশি দিন সুবিধা করতে পারবেন না। আমরা এদেশের তরুণরা শেখ হাসিনাকে আদালতের মুখোমুখি করতে চাই।

আপনারা শেখ হাসিনাকে হয় আমাদের হাতে, নয়তো আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলে দিন। আর যতদিন পর্যন্ত তুলে না দিবেন ততদিন পর্যন্ত আপনাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে না।

শুক্রবার (২৮ মার্চ) বিকালে নরসিংদী বার অ্যাসোসিয়েশনে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জুলাই গণ-অভ্যুত্থানের গণহত্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা আন্তর্জাতিক অপরাধের সামিল। কাজেই তাকে এই অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে উঠতেই হবে।

নির্বাচন প্রসঙ্গে সারোয়ার তুষার বলেন, আগামী নির্বাচনে ব্যালট পেপারে নৌকা প্রতীক কোনো অবস্থাতেই থাকতে পারবে না। আ’ লীগ বাংলাদেশে যে অপরাধ করেছে তাতে তারা নির্বাচন করার মতো নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই সংস্কার চাচ্ছেন না। কিন্তু সংস্কারের প্রয়োজন আছে।জনগণের মৌলিক অধিকারের স্বার্থেই সংস্কার প্রয়োজন। তিনি আরো বলেন, আমাদের মধ্যে ঐক্য আছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি সত্য। কিন্তু রাজনীতি অনেক কঠিন। এখানে আমরা নতুন। এক্ষেত্রে আমরা সবার সহযোগিতা চাই।

এনসিপি’র উত্তরাঞ্চলের সংগঠক এবং নরসিংদী জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট শিরিন আক্তার শেলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: হারুন অর রশিদ, জেলা জামায়াতের আমীর মাওলানা মুছলেহুদ্দীন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT