1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১

পথ শিশুরা পেলো আলোকিত নরসিংদী’র ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১৯১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে সুবিধা বঞ্চিত পথ শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে “আলোকিত নরসিংদী” নামে একটি সামাজিক সংগঠন। শুক্রবার (২৮ মার্চ) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন পৌর পার্কে অর্ধশত সুবিধা বঞ্চিত পথ শিশুর মাঝে ঈদের রঙিন জামা বিতরণ করা হয়। ঈদে নতুন জামা পেয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটে উঠে।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেলের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নবধারা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক ও দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রভাষক গোষ্ঠলাল দাস প্রমুখ সহ প্রমুখ।

আলোকিত নরসিংদীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অতিথিরা। তারা বলেন, এই সংঘটনের মত সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসহায় ও সুবিধাবঞ্জিত মানুষরা উপকৃত হবে।

আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে আলোকিত নরসিংদী প্রতি বছরই দুই ঈদে শহরের সুবিধা বঞ্চিত পথশিশুদের মাঝে উপহার বিতরণ করে থাকে। সমাজের সুবিধাবঞ্চিত পথশশিু যারা সব সময়ই দারিদ্রের বেড়াজালে আটকে থাকে। আশেপাশের সবাই আনন্দ উৎসবে মেতে উঠলেও তারা পারে না। এইসব পথ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে আর ঈদের আনন্দটাকে ভাগাভাগি করে নিতে তাদের মাঝে উপহার বিতরণ ভবিষ্যতেও অব্যহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT