1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় নির্বাচনী এলাকায় বইছে আনন্দের বন্যা সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নরসিংদীর সারোয়ার হোসেন মৃধা রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ ব্রাহ্মন্দী কামিনী কিশোর মল্লিক কেন্দ্রে গণতন্ত্রের উৎসব, ধানের শীষের নিরঙ্কুশ জয় বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বেলাব-মনোহরদীর জনগণ বিএনপি নির্বাচিত হলে ১৬ বছরের দুঃসহ যন্ত্রণার লাঘব হবে: ড. মঈন খান ‘জনপ্রত্যাশার ইশতেহার’ প্রকাশ করল ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন

নরসিংদীতে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের হযরত কাবুল শাহ মাজার তরোয়া মাঠে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রেন্টু (সিআইপি) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, পরিচালক মো: দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, ইফরান আহমেদ মোল্লা রিপন, মো: সারোয়ার হোসেন ভূঞা ঝন্টু ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, দেশে আর কোন স্বৈরাচার আসবে না, আর এদেশের সম্পদ লুটপাট হবে না। এদেশে দুঃখী, দরিদ্র, কৃষক, শ্রমিক মেহনতী মানুষ তারা যেন এদেশে সুখে শান্তিতে থাকতে পারে। আর কোন লুটেরা কোন লুটপাট, দূর্নীতি করে অন্যায় নির্যাতন করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পাড়ে সেই বিষয়ে আপনারা সবাই সজাগ থাকুন।

তিনি আরো বলেন, আগামী দিনে একটি জনগনের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর হবে। এদেশের দারিদ্র্য মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই ব্যাপারে রাজনৈতিবীদ, সমাজ সচেতন ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ীদের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT