1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরার চরাঞ্চলে দুই পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে ১ জন গুলিবিদ্ধ সহ ২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ শুক্রবার (২১ মার্চ) ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো চাঁনপুর ইউনিয়নে মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। ঘটনার সততা নিশ্চিত করেছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্য জনের লাশ হাসপাতালে আনা হচ্ছে। দুই জন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত এলাকার বাইরে ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালামের লোকজন। ঈদকে সামনে রেখে আজ ভোরে তারা এলাকায় উঠতে চাইলে প্রতিপক্ষ হাজী সামসু মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, দা, ছুরি, ককটেল ও অস্ত্র সস্ত্র নিয়ে দুই পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই আব্দুস সালাম সমর্থক দুইজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন, সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT