1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

বেলাবতে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪৮৫ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে নুরুল ইসলাম মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার উদ্যোগে ও বারৈচা অর্নাস কলেজ শাখার আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ আজিজুল হক রুবেলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আশিকুর রহমান পিয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. অলিউর রহমান কাওসার।

এইসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, বারৈচা বাজার বণিক সমবায় সমিতি সভাপতি ও উপজেলা বিএনপির নেতা মোঃ মশিউজ্জামান (মশি), উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম আঙ্গুর,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির জিলানী রাকিব, আকাশ মিয়া,উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহালম আহমেদ,

উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ সোপান আহম্মেদ, মোঃ নেসার উদ্দিন , মোঃ আজিজুল ইসলাম , মোঃ রাকিব, মোঃ রবিন, মোঃ বিল্লাল, মোঃ মোবারক, মোঃ পায়েল, মোঃ শান্ত মিয়া, নিবির আহমেদ , মোঃ মামুন মিয়া, বারৈচা অর্নাস কলেজ শাখার সভাপতি প্রার্থী মোঃ সোহেল মিয়া, বারৈচা অর্নাস কলেজ শাখার ছাত্রদলের ছাত্রনেতা মোঃ রাহিম মিয়া ,অপু আহমেদ ,মেহেদি হাসান ও শরীফ মিয়া’সহ ও বিভিন্ন ইউনিয়ন ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT