1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

সারাদেশে শিশু ও নারী ধর্ষণের প্রতিবাদে পলাশে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০২ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীদের বিচারের দাবিতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (২০ মার্চ) দুপুরে পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের কয়েক শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা এই মানববন্ধন পালন করেন।

এসময় মানবনবন্ধনে বক্তরা জানান, দেশে সাম্প্রতিক সময়ে যে হারে নারী ও শিশু ধর্ষণের শিকার হচ্ছে তা অত্যন্ত দু:খজনক। দ্রুত সময়ের মধ্যে প্রতিটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্ত করে বিচার নিশ্চিত করাসহ ধর্ষণ কারীদের সর্বচ্চো শাস্তি দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আরিফ পাঠানের সভাপতিত্বে মানববন্ধননে বক্তব্য রাখেন, কলেজটির সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, মেজবাহ উদ্দিন, শিতল চন্দ্র দে কলেজ শিক্ষার্থী সাদিয়া ও তৌহিদ রহমান সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT