1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশের ছাত্রদল কর্মী হত্যার ঘটনায় স্বামী-স্ত্রী গ্রেপ্তার নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা

নরসিংদীতে নিখোঁজের একদিন পর নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৬৭৪ বার
Oplus_131072

নরসিংদীর সদর উপজেলার আলোকবালীতে নিখোঁজ হওয়ার একদিন পর খাল থেকে রাবেয়া বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মার্চ) দুপুরে বাড়ির পাশের খাল হতে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাবেয়া বেগম সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের আলোকবালী পশ্চিম পাড়া এলাকার আওয়াল মিয়ার স্ত্রী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাবেয়া বেগম শুক্রবার দুপুরের পর থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে রোববার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী খালে লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আলোকবালী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আমান উল্লাহ আমান বলেন, কীভাবে রাবেয়া বেগমের মৃত্যু হলো, তা এখনো স্পষ্ট নয়। আমাদের প্রাথমিক ধারণা, এটি একটি দুর্ঘটনা হতে পারে, তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক সাংবাদিকদের বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT