1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

মনোহরদীতে মোবাইল কোর্টে ইটভাটাকে দেড় লক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক :;নরসিংদীর মনোহরদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটাকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিকস ফিল্ডকে মোবাইল কোর্ট পরিচালনা কওে এ জরিমানা করেন মনোহরদী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের বিআরবি ব্রিক্স ফিল্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইটভাটির যথাযথ কাগজপত্র না থাকার কারণে উক্ত ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সমর কৃষ্ণ দাস। এছাড়াও মনোহরদী থানার পুলিশ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মো: সজিব মিয়া জানান, জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT