1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে নরসিংদীতে শহীদ জিয়া পরিষদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২০২ বার

নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে শহীদ জিয়া পরিষদ, নরসিংদী জেলা শাখা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এসময় বক্তব্য রাখেন শহীদ জিয়া পরিষদ, নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ শামীম রানা, সিনিয়র সহসভাপতি আজিজুল হক শিহাব, সাধারণ সম্পাদক ফাতিন আলম নাফি, দফতর সম্পাদক সারোয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, নরসিংদী শহর শাখার সভাপতি অর্পন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। সেই সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, বিচার হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। এভাবে চলতে থাকলে সমাজব্যবস্থা ভেঙে পড়বে। এখনই ধর্ষকদের বিচার করতে হবে।

এসময় মানবন্ধনে ‘আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকের কবর দে’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের রুখে দাও’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এসব স্লোগান দিতে থাকেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT