1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

ধর্ষণের শাস্তি ‘প্রকাশ্যে মৃতুদন্ড’ করার দাবিতে নরসিংদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১২৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে নারী ও শিশু শ্লীলতাহানি, হয়রানী বৃদ্ধি এবং মাগুড়ায় আছিয়া ধর্ষণ কান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবীতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এ্যাড. শিরিন আক্তার, নরসিংদী জেলা শাখার সংগঠক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিব, সদস্য রেদোয়ান আহমেদ, মো আলামিন, জহিরুল হক সহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে। ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নইলে আপামর জনতা নিজেরাই আইন হাতে তোলে নিয়ে ধর্ষকদের বিচার করবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT