1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদীর চারাঞ্চলে বসত ঘর আগুনে পুড়ে ৬ বছরের এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৭০ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে বসত ঘরে আগুন লেগে সুরাইয়া নামে ৬ বছরের এক ঘুমন্ত শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮ টার দিকে বসত ঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। এসময় ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশব ছিল যে অল্প সময়ের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নি দগ্ধ হয়ে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যূ হয়। বহু চেষ্টার আগুন লাগা ঘর থেকে তাকে উদ্ধার করা যায়নি। আগুন নিভে যাওয়ার পর শিশু সুরাইয়ার অগ্নিদগ্ধ কঙ্কাল অবস্থায মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বসত ঘরে আগুন লেগে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
#

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT