1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেলাব’র নবাগত ইউএনও-ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা শিক্ষক-কর্মচারী আত্তীকরণ কালো আইন বাতিলের দাবিতে পলাশে অবস্থান কর্মসূচি

পলাশে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৬৪৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লার বিরুদ্ধে ফেসবুক গ্রুপে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। জাতীয় পত্রিকা মানবজমিনের ফটোকার্ড এডিট করে সেখানে এই নেতাকে চাঁদাবাজ লিখে অপপ্রচার চালানো হয়। তার সাথে বিএনপির সহযোগী সংগঠনের আরও তিন নেতার ছবি যুক্ত করা হয়।

অনুসন্ধানে দেখা যায় ঐ সংবাদ মাধ্যমে এসব বিএনপি নেতাদের জড়িয়ে কোন খবর ছাপা হয়নি।

ফেসবুকে এমন মিথ্যা সংবাদ প্রচারের পর দূরন্ত পলাশ ফেসবুক গ্রুপ এবং পলাশের কথা নামের আইডির বিরুদ্ধে থানায় একটি জিডি করেন বিএনপি নেতা আলম মোল্লা।

আলম মোল্লা বলেন, দুরন্ত পলাশ গ্রুপটি সামাজিক সংগঠন। তারা কোন নিউজ পেজ না। এই পেজ যারা পরিচালনা করেন তারা সাংবাদিকও না। তারপরও প্রতিনিয়ত রাজনৈতিক পোস্ট নিয়মিত পোস্ট করে যাচ্ছে। যার মধ্যে বেশির ভাগই বিএনপির বিরুদ্ধে। যেখানে এডিট করে জাতীয় গণমাধ্যমের পোস্টের নামে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। নামে বেনামে তাদের পোস্ট দেখে মনে হয় তারা বিএনপির এন্ট্রি পার্টি।

তিনি বলেন, একটা মানুষের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা কোন মানুষেরই কাম্য নয়, কিন্তু এই ফেসবুক গ্রুপ থেকে যেভাবে নানা মানুষকে নিয়ে নানাভাবে মন্তব্য করে থাকে, পোস্ট করে থাকে, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করে এটা কোনভাবেই কাম্য নয়। আমার নামে মিথ্যা এসব পোস্ট প্রকাশ হওয়ায় আমার মানহানি হয়েছে। এজন্য পোস্টের স্ক্রিনশটসহ তথ্য প্রমাণ হিসাবে থানায় জমা দিয়ে দুরন্ত পলাশ ও পলাশের কথার বিরুদ্ধে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেছি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মোঃ মনির হোসেন বলেন, এ ঘটনায় থানায় জিডি করেছেন আলম মোল্লা। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT