1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

শিবপুরে আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ মানিক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭২ বার

শেখ মানিক : নরসিংদীর শিবপুরের ঐতিহ্যবাহী আব্দুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসা: ফারজানা ইয়াসমিন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কাইয়ুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন, পাঁচকান্দী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও বিদ্যাপীঠের কো-অপ্ট সদস্য মো: কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোহাম্মদ কাইয়ুম ভূঞা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বর্ষা- চাকতি- গোলক নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালববৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। প্রধান অতিথি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT