1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুর ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮

ভাষা শহীদদের প্রতি পলাশ উপজেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার
Oplus_132096

নিজস্ব প্রতিবেদক : একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে পলাশ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রেসক্লাব সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব সৈয়দ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মনি, অর্থ সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক মামুন শাহ পিঙ্কু, সদস্য বেলায়েত হোসেন ও জাহিদ হাসান।

পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ বলেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত মাতৃভাষা বাংলা। আর এই ভাষা আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যে বীর সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে এ ভাষা আমাদের ফিরিয়ে দিয়েছে, আজকের এ দিনে সেই বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT