1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে ভোটার তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২০২ বার
Oplus_131072
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে ভোটারদের তথ্যসংগ্রহ ও নিবন্ধন কর্মপরিকল্পনা বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল থেকে পলাশ থানা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখা নরসিংদীর উপ পরিচালক মৌসুমি রাখী।

এ সময় আরও বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।

কর্মশালায় জেলা সহকারী নির্বাচন অফিসার ফারজানা আহমেদ ও শিবপুর উপজেলার নির্বাচন অফিসার ফারিজা নূর এ সময় ২৬ জন সুপারভাইজার ও ১০১ জন তথ্য সংগ্রহকারীকে প্রশিক্ষণ দেন।।

পলাশ উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম জানান, ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ করণের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT