1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

মনোহরদীতে প্রায় প্রতিরাতেই গরু চুরির হিড়িক

সাইফুর নিশাদ
  • প্রকাশিতঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার
Oplus_131072

সাইফুর নিশাদ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর মনোহরদীর গ্রাম জনপদ থেকে প্রায় প্রতিরাতেই গরু চুরি হচ্ছে বলে খবর রয়েছে। গত এক সপ্তাহে এখানে শুধু চালাকচর ও তার পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম থেকেই ১৫/২০ টি গরু চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে গতকাল রোববার রাতে এক গ্রাম থেকে ২ ব্যক্তির ৬ টি গরু চুরি সংগঠিত হয়েছে বলে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে।

গতকাল রোববার রাতে মনোহরদীর চকতাতারদী গ্রামের দুটি বাড়ী থেকে ৬ টি গরু চুরি হয়। গত ৫ জানুযারী দিবাগত রাতে উক্ত গ্রামের তপন চৌকিদারের বাড়ীর গোয়াল থেকে তিনটি গরু চুরি হয়।তপন মন্ডল জানান,গরু দুটির বর্তমান বাজারমূল্য প্রায় লাখ ২ টাকা।

একই রাতে তার প্রতিবেশী রুহু মন্ডলেরও ২টি বকিন গরু ও ১ টি বাছুর চুরি হয়। এতে তারও প্রায় দু লাখ টাকার বেশী ক্ষতি হয়। এর সপ্তাহ খানেক আগে চালাকচর গ্রামের সাইদুর মেম্বারের বাড়ী থেকে রাতের আঁধারে তার ২টি বলদ গরু চুরি হয়।বলদ দু’টির বর্তমান বাজারমূল্য অনুমান দেড়লাখ টাকার মতো বলে জানা গেছে। একই রাতে তার প্রতিবেশী কাজল রবিদাসেরও ২ টি গাইগরু চুরি হয়। গরু দুটির বাজার মূল্য হবে অনুমান ১ লাখ ২০/৩০ হাজার টাকা।

এর কিছুদিন আগে এক রাতে উপজেলার জামালপুর গ্রামের ৪ বাড়ী থেকে ৬ টি গরু চুরির ঘটনা সংঘটিত হয়। এতে বীরু দেবনাথের ১ টি গাভী,ফরিদের ১ টি গাভী ও ১ টি বাছুর,জনাব আলীর ১ টি গাভী ও ১ টি বাছুর গরু ও একই গ্রামের মাইনু মিয়ার বাছুরসহ ১ টি দুধেল গাভী চুরি হয়।

এ ব্যাপারে ওসি মনোহরদী মোঃ আব্দুল জব্বার বলেন, লোকমুখে গরু চুরির কিছু বিষয় তিনি শুনেছেন।তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি। তিনিসহ থানা পুলিশের বিভিন্ন টিম এ বিষয়ে প্রতিরাতেই টহল কার্যক্রমসহ নানাভাবে তৎপরতা অব্যহত রেখেছেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT