1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

দ্বিধাদ্বন্ধ ও বিভেদ দূর করে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে : মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার
Oplus_131072
109

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, যে ইসলাম একদিন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ইসলামকে শক্তিশালী রাখতে বিশ্বের মুসলমান জাতিকে সকল দ্বিধা দ্বন্ধ ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ বদ্ধ হতে হতে হবে।

আজ শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধায় নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা উচ্চ বিদ্যালয় মাঠে ৭দিন ব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আজ থেকে ৪৪ বছর আগে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। একটি এক দলীয় বাকশাল শাসন ব্যবস্থা থেকে এদেশকে মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের সংবিধানে একটি মহান বাক্য যুক্ত করেছিলেন আর সেটি হলো “বিসমিল্লাহির রহমানির রাহিম”।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে পুনরায় গনতন্ত্রের পথে রুপান্তরিত করে ১৯৭৯ সালে একটি নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি জনগণের প্রতিনিধি হিসেবে একটি উদার গণতান্ত্রিক দল সৃষ্টি করে এদেশ পরিচালনার দাঁড়িত্ব নিয়েছিলেন। জনগণের ইচ্ছায়, বন্ধুকের ইচ্চায় নয়। জনগণকে জুলুম, অত্যাচার, ভোট থেকে বঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাই ও দিনের ভোট রাতে করে নয় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে দেশে পুনরায় গনতন্ত্র প্রতিষ্ঠা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, ডাংগা আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন কার্যকরী কমিটির সভাপতি ইছাদ চৌধুরী, মহাসচিব আলমগীর হোসেন টিটু, উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মো: ইকবাল, সহ- সভাপতি মনিরুজ্জামান (ভিপি মনির) প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT