1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

পলাশের ডাংগায় এক রাতেই আট দোকানে দুর্ধর্ষ চুরি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৯ বার
Oplus_131072
48

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে এক রাতে ৮ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ফুলেশ্বরী বাজার ও পাশে থাকা পেপার মিল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দোকান মালিকরা জানান, সোমবার রাত বরোটা থেকে একটার টার ভিতরে চোর চক্র ফুলেশ্বরী বাজারের মাসুদ মাস্টার, এনাম মিয়া, আক্কাছ আলী, মোবারক, মোতালেব ও পাশের পেপার মিল এলাকার আরও তিন দোকানের তালা কেটে মালামাল ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে ল্যাবটপ, পানি সেচের বড় দুটি পাম্প ও নগদ টাকাসহ মুদি দোকানে মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র।

ফুলেশ্বরী বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী মো: বোরহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় জানানো হয়েছে। এভাবে আট দোকানে এক রাতে চুরি হওয়ায় এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা বাজারের নিরাপত্তা চাই। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও জানিয়েছেন তিনি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT