1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশের বাজারে সবজিতে ভরপুর, দাম কমে স্বস্তি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার
Oplus_131072
86

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার কাঁচাবাজার গুলোতে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এতে কমেছে সবজির দাম। যে আলু গত সপ্তাহে বিক্রি হতো ৯০টাকা কেজি সেই আলু এখন বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। দীর্ঘদিন আলোচনায় থাকা কাঁচামরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০টাকায়। এছাড়াও প্রায় প্রতিটি সবজির দাম এখন কমে আসায় ক্রেতাদের স্বস্তি ফিরেছে।

রবিবার (২৯ ডিসেম্বর) পলাশ উপজেলার খানেপুর, নতুন বাজার, ঘোড়াশাল সাদ্দাম বাজার, চরসিন্দুর বাজার ও ডাংগাসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বেড়েছে এ কারণে দামও কমেছে।

বাজার ঘুরে দেখা যায়, আলু ৪৫ টাকা, কাঁচামরিচ ৭০ টাকা, মুলা ৩৫ টাকা, ধুন্দল ৪০ থেকে ৫০ টাকা, পটোল ৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়স ৪০ টাকা, বরবটি ৬০টাকা, লতি ৬০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, গাজর ৫০টাকা, কচুরমুখী ৭০টাকা, টমেটু ৭০টাকা, শিম ৪০ থেকে ৫০টাকা, শালগম ৪০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০টাকা দরে।

এছাড়াও ধনে পাতার আঁটি ২০টাকা, পেঁয়াজের কলি ৫০ থেকে ৬০টাকা বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি ২০ থেকে ৩০টাকা, বাঁধাকপি ৩০ টাকা এবং প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৪০-৭০টাকা।

বাজারে লালশাকের আঁটি ১৫ টাকা, পাটশাক ১০-১৫ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা, মুলাশাক ১০টাকা, ডাঁটা শাক ১০ টাকা, কলমি শাক ১০টাকা ও পালংশাক ১০ টাকা আটি বিক্রি হচ্ছে।

উপজেলার ডাংগা বাজারে বাজার করতে আসা ইমান আলী বলেন, সবজির দাম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যে আলু কয়দিন আগেও ৮০টাকায় কিনতাম সেই আলু এখন ৪৫ টাকায় পাচ্ছি। তবে নিম্ন আয়ের মানুষের জন্য কমলে আরও ভালো হতো।

সাদ্দাম বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে, শীতকালীন সবজিতে ভরপুর বাজার। টমেটুসহ কয়েকটি সবজির দাম কয়েকদিন পর আরও কমে আসবে।

পলাশের ঘোড়াশাল বাজার কমিটির সেক্রেটারি আবুল কাসেম জানান, বাজারের প্রায় সবজির দামই কমেছে। যতটুকু কমার দরকার ততটুকুই যেন কমে এর বেশি যেন না হয় সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT