1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়পুরার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী আমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬৫ বার
Oplus_131072
56

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী চর মধুযা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. আমান উল্লাহ আমান (৪০) ৪০ কে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের উপজেলা মোড় সংলগ্ন টেনিস কোর্টের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আমান উল্লাহ আমান উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল চর্ম দুয়া ইউনিয়নের জন্ম দোয়া গ্রামের মৃত সরফত আলী শেক্ষার ছেলে। সে ওই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি পদে দায়িত্বরত আছে।

নরসিংদী গোয়েন্দা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারকৃত আমান পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। আমান এলাকায় সব সময় বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। রাযপুরা চরাঞ্চলে সংঘঠিত প্রায় প্রতিটি ক্রাইমের সাথে সে কোন না কোনভাবে জড়িত ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল সে।। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বেশ কিছুদিন যাবৎ পুলিশ তাকে খুঁজছিল। আজ (বুধবার) বিকেলে নরসিংদী জেলা ডিবি পুলিশের একটি টীম তাকে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে।

ওসি জানান, হত্যা, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরকসহ রায়পুরা থানায় তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। আগামী কাল তাকে আদালতে সোপর্দ করা হয়ে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT