1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

মনোহরদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৪ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদীতে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত এবং ৩ টি গাড়ি ভাংচুর হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার চালাকচর বাজারে এই ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলো, ছাত্রদল নেতা মনিরুজ্জামান ছোটন, মিজানুর রহমান, আ: মোতালিব, মোস্তফা হোসেন, আল আমিন, ফাহিম, ফাহিম, রায়হান উদ্দিন শিপন, নাজমুল আলম মিতুল, মুখলেছুর রহমান, আলমগীর হোসেন, আকাশ।

আহতদের মধ্যে ফাহিমের অবস্থা গুরুতর থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার সকাল এগারটার দিকে বিএনপির কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লে.কর্ণেল জয়নুল আবেদীন নেতা কর্মীদের নিয়ে চালাকচর বাজারে গণসংযোগ করার সময় সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতা কর্মীরা বাধা দেয়। এসময় দুই পক্ষের নেতা কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়। এবং জয়নুল আবেদীনের গাড়ি সহ আরও অন্তত ৩ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, এবিষয়ে এখনো আমি তেমন কিছু জানি না।

ঘটনার বিষয়ে লে.কর্ণেল জয়নুল আবেদীন জানান, চালাকচর বাজারে আমার শান্তিপূর্ণ গণসংযোগে কিছু উশৃংখল যুবক আমার গাড়ি এবং নেতা কর্মীদের উপর হামলা করে। হামলায় আমার গাড়ি ভাংচুর করা হয় এবং ৫ জন নেতাকর্মী আহত হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জুয়েল হোসেন জানান, ঘটনার বিষয়ে জানতে পেরে আমি ঘটনাস্থলে গিয়েছি। এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাইনি।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT