1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন পলাশে ঝড়-বৃষ্টির মধ্যে সন্তানকে রাস্তায় ফেলে পরকীয়া প্রেমিকের সাথে পালেন গৃহবধূ রায়পুরায় শিক্ষকের বেত্রাঘাতে কথা বলার শক্তি হারালো স্কুল ছাত্রী পলাশে হাঁটু পানির মধ্যে সড়ক ঢালাই, তোপের মুখে ঢালাই তুললেন ঠিকাদার পলাশে ইতালি প্রবাসীর স্ত্রী টাকা ও স্বর্ণ নিয়ে উধাও শিবপুরে সাবেক মেম্বার সুরাইয়ার বিরুদ্ধে গাছ কর্তন ও জমি দখলের অভিযোগ শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নরসিংদী জেলা প্রশাসকের সাথে নরসিংদী জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় নরসিংদী সদর হাসপাতালের প্রধান সহকারী মনসুরের বদলি প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ পলাশের বন্ধ কো-অপারেটিভ জুটমিল চালুর প্রক্রিয়া শুরু: বস্ত্র ও পাটমন্ত্রী

পলাশে বিএনপি নেতার মৃত্যুতে মহাসচিবের শোক

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার
Oplus_131072
20

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ থানা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: এরফান আলীর (৭৫) মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ” মো: এরফান আলীর মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহানুভূতি জ্ঞাপন করছি। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবনের শুরু থেকেই পলাশ উপজেলা বিএনপি-কে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে উৎখাতে তিনি যে সাহসী ও বীরোচিত ভূমিকা পালন করেছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। ‘৭১ এর স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী হিসেবে দেশমাতৃকার মুক্তির লড়াইয়ে তার অবদান জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। তিনি ছিলেন সৎ ও সজ্জন মানুষ। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদের এই গভীর শোক ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মো: এরফান আলী’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

পলাশ থানা বিএনপির সভাপতি মো: এরফান আলী আজ মঙ্গলবার (২২ অক্টোবর) ভোরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামের নিজ বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের স্বজনরা জানান, আজ ভোরে নিজ বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই ভোর চারটায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এরফান আলীর জানাযার নামাজ আজ বাদ আছর তাঁর নিজ এলাকার করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT