1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

পলাশে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৭ বার
Oplus_131072
81

নিজস্ব প্রতিবেদক : বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নরসিংদীর পলাশে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহিদ মিনার মাঠে উপজেলার বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ এবং সহকারী শিক্ষকরা অংশ নেয়।

এসময় মানববন্ধন এ বক্তব্য রাখেন ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উবায়দুর রহমান তালুকদার, ইছাখালী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আমজাদ হোসেন, খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সানের বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলম, ও ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান নয়ন প্রমূখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামের কাছে উপজেলা শিক্ষা অফিসারসহ শিক্ষক প্রতিনিধিরা শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT