1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন

নরসিংদীর রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২ 

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪২৫ বার
50

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে বেলা ৯ টা পর্যন্ত যানবাহনের তিব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ কাজ করে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিডি ফুডের গাড়ির চালক মো ফারুক মিয়া (৩৫)। রংপুরের আজিজুল এর ছেলে। চালককে সহকারী নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুর্শেদ মিয়ার ছেলে আরিফ(২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিডি ফুডের কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল বিপরীত দিক ভৈরব থেকে কোরিয়ার সার্ভিসের অপর একটি কাভার্ড ভ্যান মহাসড়কের মাহমুদাবাদ আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটির সামনের অংশ ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। এতে বিডি ফুডের কাভার্ড ভ্যানের চালক ভিতরে আটকা পড়ে। এর মধ্যে কাভার্ড ভ্যান চালকের অবস্থা গুরুতর, সহকারীও আহত। গুরুতর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপর গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

দূর পাল্লার গাড়ির চালক সুমন মিয়া বলেন,’ সড়কে দূর্ঘটনার কারণে এক ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।

চালক আব্দুর রাজ্জাক বলেন, বিডি ফুডের গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ।

ভৈরব হাইওয়ে থানার সাব ইনস্পেক্টর মো বাবুল মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল এসে যানজট নিরসনে কাজ শুরু করি। জানতে পারি একটি গাড়ির চালক ও তার সহকারী আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ৯ টা নাগাদ যানজট নিরসন হয়। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে বসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT