1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবপুরে বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন বিতরণ কৃষিকে আধুনিকায়ন করতে সর্বপ্রথম কাজ শুরু করেছিলেন জিয়াউর রহমান: মঈন খান নরসিংদীতে অর্থনৈতিক শুমারী-২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত মার্সেল ফ্রিজ কিনে ৫০ হাজার টাকার ক্যাশ ভাউচার পেলেন নরসিংদীর গৃহিণী মমতাজ বেগম পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা নরসিংদীতে উদ্ভাবনী বিজ্ঞান প্রদর্শনীতে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রকল্প চ্যাম্পিয়ন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন নরসিংদীর সন্তান মো. রোমান মিয়া নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের অনুমোদন অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পলাশে সাবেক এমপি-মেয়র ও কাউন্সিলরের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৪৩৪ বার
Oplus_131072
66

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অস্ত্র ও ক্যাডার সরবরাহ, পুলিশকে তালিকা প্রদান এবং অবৈধ্য গ্যাস সংযোগ টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবর দখল ও ভোট ডাকাতিসহ নানা অপরাধে আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাগরিক সমাজ।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার কো-অপারেটিভ মোড়ে এই মানববন্ধন পালন করা হয়। এতে নাগরিক সমাজের পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেয়।

মানববন্ধন শেষে উপস্থিত নাগরিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে পলাশের সাবেক এমপি, সাবেক মেয়র ও পৌর কাউন্সিলরগণ একযোগে সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায়।

একই সাথে শিক্ষার্থীদের হয়রানি করতে পুলিশকেও নির্দেশনা দেয়। এছাড়া দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগের শাসনামলে তারা এলকায় চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তাদের এসব কর্মকাণ্ডের জন্য বিচারের দাবিও জানানো হয় সভা থেকে।

এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক হাজী জাহিদ, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল, ছাত্রদলের সাবেক সি:সহ-সভাপতি আমিনুল ইসলাম, ঘোড়াশাল পৌর বিএনপির সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি নয়ন মিয়া, সাবেক সভাপতি আশরাফ হোসেন, ঘোড়াশাল পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইসরাফিল মিয়া, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শরিফ হোসেন ও শ্রমিক নেতা ফারুখসহ বিভিন্ন নেতৃবন্দ।

 

 

 

#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT