1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

র‍্যাবের লুট হওয়া ৬০টি আগ্নেয়াস্ত্রসহ ৪ হাজার রাউন্ড গুলি উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার
65

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ কার্যালয় থেকে লুট হওয়ার সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ৬০ আগ্নেয়াস্ত্রসহ চার হাজার রাউন্ড গুলি র‍্যাবের কাছে হস্তান্তর করেছে সেনা বাহিনী।

আজ সোমবার (১৯ আগস্ট) সকালে নরসিংদীর সেনা ক্যাম্পে এই হস্তান্তর আয়োজন করা হয়। র‍্যাব-১০ এর এসএসপি এমজি সোহেলের কাছে এসব অস্ত্র ও গোলা বারুদ হস্তান্তর করেন নরসিংদীর ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ই বেঙ্গল) লে. কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িস্থ র‍্যাব-১০ এর কার্যালয় থেকে লুট করার সময় সেনা বাহিনীর ২৮ বেঙ্গলের নেতৃত্বে নাইনমিমি পিকে ১৭টি, এসএমজি ৬টি, শর্টগান ১৬টিসহ বিভিন্ন মডেলের ৬০টি আগ্নেয়াস্ত্র এবং বিভিন্ন কেটাঘরির চার হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আজ সেসব অস্ত্র র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

এসময় ক্যাপ্টেন ফাহিম মোহাম্মদ আহবাব, ক্যাপ্টেন রকিব, তাহমিদসহ সেনা বাহিনীর অন্যান্য কর্মকর্তাসহ র‍্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT