1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার

একুশে ফেব্রুয়ারি : কবি এম মাসুদ খান

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৮ বার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

ছালাম রফিক বরকত জব্বার
নাম না জানা আরও কতো জন
পারিনা তোমাদের ভুলতে আমরা
ব্যথায় ভরা মন।

ফেব্রুয়ারি এলেই তোমাদের কথা
ভীষণ মনে পড়ে
গান কবিতা ছড়া ছন্দে
তোমাদের স্মরণ করে।

ভাষা শহীদের স্মরণ করি নানান আয়োজনে
শহীদ মিনারে ফুল দিতে যাই শ্রদ্ধা ভরা মনে।

নগ্ন পায়ে মৌন মিছিল গাই একুশের গান
ভাষার জন্য আত্মদানে তোমরা মহা প্রাণ।

বাংলা একাডেমি সোহরাওয়ার্দী
উদ্যানে
বিশাল বইয়ের মেলা
বেদনার মাঝে নতুন বইয়ে
আনন্দে দেয় দোলা।

তেমাদের জন্য আমরা পেলাম
আমার মাতৃভাষা
বাংলা ভাষায় গান গেয়ে যাই
কামার কুমার চাষা।

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে
রক্তেরাঙ্গানো ক্ষণে
একুশে ফেব্রুয়ারি শ্রদ্ধা ভরে জাতি
তোমাদের স্মরণ করে। 

কবি এম মাসুদ খান

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT