1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

শিবপুরে ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার
109

শেখ মানিক : নরসিংদীর শিবপুরে ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে শিবপুর মডেল থানা পুলিশ। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর পাঠান সিএনজির সামনে থেকে মাদকের এ চালানসহ ঘটনার সাথে জড়িত এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারীর নাম মোঃ সরোয়ার ওরফে নয়ন (৩৭), তিনি কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলার বিসিক মহুরীপাড়া (দক্ষিণ) পাড়ার মোঃ ইসমাইল আলম ছেলে।

শিবপুর মডেল থানার (ওসি) মো: ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবপুর মডেল থানার এসআই কাইয়ূম মাদক ব্যাবসায়ী সরোয়ার ওরফে নয়ন কে গ্রেপ্তার করেছে। তার হেফাজত থেকে মোট সাড়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। শিবপুরে মাদকের ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT