1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নরসিংদীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ২৪৫ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। শনিবার (৬ জানুয়ারী ) দুপুরে নরসিংদী সদর উপজেলা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম বিতরণ কার্যক্রম শুরু করেন।

এসময় বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার বাদে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালিসহ নানা নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করেন তিনি। ভোটের দিন সকালে ব্যালট পেপার, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে জানান রিটার্নিং কর্মকর্তা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছে কেন্দ্রে কেন্দ্রে ।

এছাড়া জেলার প্রতিটি উপজেলা থেকে প্রিজাইডিং কর্মকর্তার হাতে নির্বাচনি সরঞ্জাম তুলে দিচ্ছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা বৃন্দ।

উল্লেখ্য, রবিবার(৭ জানুয়ারী) জেলার ৫টি সংসদীয় আসনে ৬৪৪ টি ভোট কেন্দ্রে ১৮ লাখ ৩২ হাজার ৩১৯ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৩২হাজার ১৪৫ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ১৪৭ জন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT