1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

দুর্গাপূজা উপলক্ষে যুবলীগ নেতা নির্ঝর এর শুভেচ্ছা

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২০৫ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা করে থাকেন। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে।

এ উপলক্ষে শুক্রবার (২০ অক্টোবর) জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ খোকন মাহমুদ নির্ঝর। তিনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক শুভেচ্ছা বাণীতে বলেন, দূর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরীব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।

সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস দেবী দুর্গার আগমনে এই পৃথিবী থেকে রোগ-শোক, জরা-ব্যাধি মহামারী দূরে গিয়ে জগত সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।পৃথিবী হবে দুর্গতিমুক্ত।তিনি শুভেচ্ছা বার্তায় আরো বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সামাজিক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করে। তিনি সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সর্বোপরি ধর্মীয় বিশ্বাস ও সম্প্রীতির বন্ধনে উজ্জীবিত হয়ে সকলকে একত্রিত হয়ে উৎসব পালনের আহ্বান জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT