1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মনোহরদীতে সঞ্চয়ের টাকা তুলতে পোষ্ট অফিসে গ্রাহক হয়রানি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২১ বার
49

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : বিভিন্ন রকম সঞ্চয়ের মেয়াদোত্তীর্ণ টাকা তুলতে মনোহরদী উপজেলা পোষ্ট অফিসে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পোষ্ট মাষ্টারের দাবী, চাহিদার তুলনায় এক তৃতীয়াংশ টাকা বরাদ্দের কারনে এ অবস্থা চলছে।

মনোহরদী পোষ্ট অফিসে বিভিন্ন মেয়াদে রাখা বিভিন্ন রকম সঞ্চয়ের টাকা উত্তোলনে গ্রাহক হয়রানির অভিযোগ মিলেছে। মেয়াদোত্তীর্ণের পরও গ্রাহকরা এখানে দিনের পর দিন ধর্না দিয়েও তাদের পাওনা টাকা তুলতে ব্যর্থ হচ্ছেন।

এ টাকা পরিশোধে নানা টাল বাহানায় আর্থিক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়া হয় বলেও মনোহরদী পোষ্ট অফিসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে মেয়াদোত্তীর্ণ গ্রাহকগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার নাদিয়া নাজনীন জানান, মেয়াদোত্তীর্ণ গ্রাহকের চাহীদা অনুপাতে টাকা বরাদ্দ পাচ্ছেন না তিনি। তার সাপ্তাহিক টাকার প্রয়োজন তিন কোটি। বরাদ্দ মেলে মাত্র এক কোটি টাকা। ফলে অনিচ্ছাকৃতভাবে গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয় বলে স্বীকার করেন তিনি। তবে এখানে আর্থিক দুর্নীতির অভিযোগ একেবারেই সত্যি নয় বলে দাবী তার।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT