1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

ঘোড়াশালে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি :
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৫৪০ বার
111

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বাক প্রতিবন্ধী (১৯) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ সানি (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) সকালে ঘোড়াশাল পৌর এলাকার আলীরটেক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সানি ওই গ্রামের সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, বৃধবার সকাল ১১ টার দিকে বাক প্রতিবন্ধী ওই গৃহবধূ বাড়িতে একা থাকার সুযোগে প্রতিবেশী সোলেমান মিয়ার ছেলে সানি বাড়িতে এসে জোরপূর্বক ওই গৃহবধূকে তারই নিজ ঘরে নিয়ে মুখে চাপ দিয়ে ধর্ষণ করে।

এসময় হঠাৎ করে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে ধর্ষক সানি নিজেই দরজা খুলে পালানোর সময় স্থানীয়দের সহযোগীতায় ধর্ষক সানিকে হাতেনাতে আটক রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত সানিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বাক প্রতিবন্ধী ওই গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সানির বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT