1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পলাশে প্রবীণ অধিকার সুরক্ষা বিষয়ক পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিবপুরে একাধিক অস্ত্র মামলার আসামি শুটার সানি গ্রেপ্তার

রায়পুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসার ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৩৫২ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বসত ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতি নামে ৮ বছরের এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ মে) সকালে উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতি ওই এলাকার আবু তাহের এর মেয়ে।

নিহতের বড় বোন রাশিদা আক্তার বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে ঝড়ের সময় বিদ্যুতের একটি তার ঘরের ওপর পড়ে। তখন বিদ্যুৎ না থাকায় এবং ঘরটিতে সবসময় বসবাস না করায পরিবারের কেও বিষয়টি বুঝতে পারেনি। পরদিন শুক্রবার সকালে জান্নাতি খেলা করার কথা বলে ঘরে ঢুকে আর বাহিরে আসেনি। পরে সকাল সাড়ে ৭ টার দিকে তারা ঘরে ঢুকে জান্নাতির মরদেহ দেখতে পায়। তিনি আরোও জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতির দুই পা এবং শরীরের কিছু অংশ পুড়ে গেছে।

বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক তার লিকেজ হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। পরে সকালে মেয়েটি ঘরে ঢুকার পর বিদ্যুতের স্পর্শে মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়৷

নরসিংদীর কন্ঠস্বর / এম আজিজুল ইসলাম

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT