1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

পলাশে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে দুই গাড়ির সংঘর্ষ, আহত ৩

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৩ মে, ২০২৩
  • ৪৮৪ বার
81

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে মাইক্রোবাসের সাথে ইজিবাইকের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ধলাদিয়া এলাকার বাইপাস সড়কে এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মনহরা উপজেলার মুজিবুর রহমানের স্ত্রী নাসিমা আক্তার (৫৫), নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের গড়পাড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে রাব্বী মিয়া (২২) এবং তাৎক্ষণিক আহত ইজিবাইক চালকের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘোড়াশাল থেকে ছেড়ে আসা পলাশ বাসস্ট্যান্ড অভিমুখী একটি মাইক্রোবাস ধলাদিয়া এলাকায় একটি ইজিবাইককে ওভারটেক করতে যায়। এসময় সামনে থেকে আসা বেপোরোয়া গতির এক মোটরসাইকেল আরোহী মাইক্রোবাসটির সামনে চলে আসে।

পরে মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে মাইক্রোবাস চালক বামদিকে সরে গেলে ইজিবাইকটির সাথে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় ইজিবাইক ও মাইক্রোবাস উল্টে সড়কের পাশে ধান ক্ষেতে পরে যায়। এতে এক নারী যাত্রী, মাইক্রোবাসের চালক ও ইজিবাইক চালক আহত হয়।

দূর্ঘটনার পর স্থানীয় উৎসুক জনতার কেউ কেই তাদের উদ্ধার না করে ভিডিও ধারণ শুরু করে। এসময় ঘটনাস্থলে উপস্থিত থাকা সাজ্জাদুল হক সুৃমন নামে এক পুলিশ সদস্য আহতদের উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হারুন অর রশীদ জানান, নাসিমা আক্তার নামে এক নারীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার ছেলেকে দূর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: সামসুল হক দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT