1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

পলাশে ২৫০ কৃষক-কৃষাণীরা পেল বিনামূল্যে ধানবীজ ও সার

মো: আশাদউল্লাহ মনা
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩৩৬ বার
81

মো: আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশ উপজেলার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে ২০২২-২০২৩ অর্থ বছরে উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আজ মঙ্গলবার বেলা ১১টায় পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক- কৃষাণীর মাঝে এ বীজ ও সার বিতরণ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পলাশ শাখার বাস্তবায়নে
উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার।

প্রধান অতিথি কৃষক-কৃষাণীর হাতে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে পটাশ সার বিতরণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT