1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩১০ বার

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় আন্ত:জেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে বেলাব উপজেলার নারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো ,রায়পুরার আল আমিন খন্দকার (৩২), মনোহরদীর মো. নজরুল (৩০), বেলাব উপজেলার মো. সুমন (৪০), মেহেদী হাসান কাউসার (২৫), আনোয়ার হোসেন (৪০) এবং শিবপুরের সোহরাব হোসেন( ৩৮) ।

পুলিশ জানায়, বেলাব উপজেলার নারায়ণপুর এলাকার নামাবাজার শ্মশানঘাট ব্রিজের পাশে একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে গোপন মিটিং করছিলো। দুুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল এই আই কবির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে ৩ টি চাপাতি ,১টি লোহার তৈরী কাটার,১টি সামুরাই এবং একটি রামদা উদ্ধার করে।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন , আটককৃতরা সবাই পেশাদার ডাকাত। তাদের সবার বিরুদ্ধেই জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটকৃতদের বিরুদ্ধে বেলাব থানায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT