1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃত্বে নরসিংদীর মোবারক হোসাইন বেলাবোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে মানুষের ভিড় পলাশে মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু পলাশে বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়েও লোডশেডিং, ভোগান্তিতে পরীক্ষার্থীরা পলাশে অবৈধ মজুদকৃত ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড

ঢাকাস্থ বেলাব থানা সমিতির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৩৯৮ বার

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : ১৯৯৮৪ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ বেলাব থানা সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) রাত ৮ টায় ঢাকার পুষ্পদাম রেস্টুরেন্টের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় বেলাব থানা সমিতিকে পূনরায় গৌরবময় প্রাণসঞ্চার করার লক্ষে বিভিন্ন প্রস্তাব করা হয়। শেষে সকলের সর্বসম্মতির ভিক্তিতে পবিত্র রমজান ঈদ পরবর্তী বেলাব থানা সমিতির একটি ঈদ পূনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত হয়।

বেলাব থানা সমিতির আহ্বায়ক মোঃ নুরুজ্জামান খান বাচ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব থানা সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজাহান, সাবেক অতিরিক্ত সচিব মোঃ আবু বকর, ড. শাহজাহান।

আহ্বায়ক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কামরুজ্জামান মুক্তার, বিআরটি এর সাবেক পরিচালক হাজী মোঃ আব্দুস সেলিম, দুদকের কর্মরত মোঃ নজরুল ইসলাম, এডভোকেট শফিক, মোঃ আমান উল্লাহ, মোঃ জুয়েল দেলোয়ার, এডভোকেট গোলাম ফরহাদ, মোঃ হারুন মিয়া, মোঃ জয়নাল, মোঃ হিরন মিয়া, মোঃ আনোয়ার সহ’ প্রমুখ।

সকল সদস্যদের সর্বসম্মতির মাধ্যমে বেলাব থানা সমিতির মিলনোৎসব উদযাপনের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোঃ বেনজীর আহমেদ আহবায়ক ও নরসিংদীর তরুন চিকৎসক ডা. মোঃ সোহরাব হোসেন তমাল সদস্য সচিব।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT