1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
এ দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করতে চান এলজিআরডি মন্ত্রী নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ২৩৭ জন গ্রেপ্তার মন্ত্রী হওয়ার পর আজ প্রথম নিজ উপজেলা সফর করবেন এলজিআরডি মন্ত্রী ড.আবদুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশে দোয়া ও শিক্ষার্থীদের মাঝে মিস্টি বিতরণ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে: এলজিআরডি মন্ত্রী পলাশের ডাংগায় ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত বেলাবোতে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পিয়াল গ্রেফতার রায়পুরায় নিখোঁজের ১৬ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার মনোহরদীতে বাড়িতে ঢুকে অটোচালককে কুপিয়ে হত্যা নরসিংদীতে স্ত্রীর সাথে অভিমান করে সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন বাবা

পলাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কুমুদ রঞ্জন, সম্পাদক সজীব কুমার নির্বাচিত

মোঃ আশাদউল্লাহ মনা | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৮৪ বার
115

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নরসিংদী জেলার পলাশ উপজেলা শাখা ও ঘোড়াশাল পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে পৌর এলাকার লেবুপাড়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ পলাশ শাখার আহবায়ক এ্যাড. ঝুটন দক্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষন চক্রবর্তী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তাপস পাল।

এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পা দীপ্ত বসু, জেলা কমিটির সহ সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী ও উপজেলা কমিটির সদস্য সচিব কিরন চন্দ্র বর্মন প্রমুখ।

সম্মেলন শেষে সন্ধার পর দ্বিতীয় অধিবেশনে সর্বস্মতিক্রমে কুমুদ রঞ্জন দেবনাথকে সভাপতি ও সজীব কুমার নন্দীকে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা শাখার এবং সুদেব রায়কে সভাপতি ও সুমন চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে ঘোড়াশাল পৌর শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের কমিটি ঘোষনা করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর / মো: আশাদউল্লাহ মনা 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT